রাজধানীর কলাবাগান এলাকায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক দিহানের ডিএনএ টেস্ট করা হবে। রোববার (১০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার ইনস্পেক্টর আ ফ ম আসাদুজ্জামান আসামি দিহানের ডিএনএ পরীক্ষা করার জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার উপ-পরিদর্শক স্বপন কুমার ।
শুক্রবার (৮ জানুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার একমাত্র আসামি দিহান। সেদিন বিকালেই ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন আনুশকা।
এরপর শনিবার ফজর নামাজের পর নিহতের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর স্থানীয় গ্রামবাসী এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধনও করেন।
বার্তাবাজার/এসজে