প্রতিবছর বাংলা একাডেমি চত্ত্বর ও আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। তবে করোনা পরিস্থিতিতে এইবার বইমেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতে প্রতিবছর এই প্রাণের মেলা অনুষ্ঠিত হলেও এবার ফেব্রুয়ারির পরে মার্চেও হচ্ছে না। ধারণা করা হচ্ছে, এপ্রিল বা মে মাসে পরিস্থিতি বিবেচনা করে আয়োজন হতে পারে বইমেলার।
এ বিষয়ে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান জানান, করোনা পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত বইমেলা আয়োজন করা সম্ভব না। এই মহামারির কারণেই স্থগিত রাখা হয়েছে মেলা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে শারীরিক উপস্থিতির মাধ্যমে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করা সম্ভব না। মার্চেও সেটা সম্ভব না, কারণ আয়োজনের প্রস্তুতির জন্যই কমপক্ষে দেড় মাস সময় লাগে।
বার্তাবাজার/এসজে