ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সোনিয়া আক্তার (৮) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী সোনিয়া ঐ গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়ে এবং পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
থানা সূত্রে জানা যায়, বিকেলে সোনিয়াসহ কয়েকজন শিশু মাঠের যাত আলু কুড়াতে। কুরিয়ে আনা আলু দিয়ে তারা পিকনিক করে। এ নিয়ে সোনিয়াকে গালি দেন তার মা। এতে সে অভিমান করে সকলের অগোচরে ঘরের শরের সাথে পায়জামা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রানীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে