পৌর নির্বাচন: পাংশায় ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। রোববার (১০ জানুয়ারি) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন নির্বাচন থেকে সরে গেলেন ১ স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ৩ কাউন্সিলর প্রার্থী।

প্রত্যাহার করা প্রার্থীরা পাংশা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জানা গেছে, স্বতন্ত্র মেয়র প্রার্থী পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাস্টারের ছোট ভাই মোঃ ইদ্রিস আলী মন্ডল নৌকার সমর্থনে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন

এছাড়া, কাউন্সিলর প্রার্থী হিসেবে পাংশা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের প্রার্থী মোঃ মেহের আলী, ০৭ নং ওয়ার্ডের প্রার্থী আব্দুর রাজ্জাক রাজা, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আজগর আলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

৩০ জানুয়ারি পাংশা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে এখন ৩ জন রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাস্টার, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রইচ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসাবে ১১ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে রয়েছেন ৪২ জন।

১১ জানুয়ারি সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিন থেকেই প্রার্থীরা তাদের নির্বাচনী সকল কর্মকান্ড পরিচালনা করতে পারবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর