পেনশনের টাকার জন্য বৃদ্ধা শাশুড়িকে নির্যাতন বউমার!

পেনশন পেয়েছেন শাশুড়ি কিন্তু সেই টাকা কিছুতেই তাঁর হাতে তুলে দিচ্ছেন না! এই অপরাধে বৃদ্ধা শাশুড়িকে রীতিমতো পেটাল বউমা। এমন ঘটনাই ঘটল ভারতের দিল্লিতে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠোনে খাটের মধ্যে শুয়ে আছেন বৃদ্ধা শাশুড়ি। সেখানে এসে কোনো কারণে চিৎকার করছেন বউমা। তার পর খাটে শুয়ে থাকা শাশুড়ির চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিলেন তিনি। তবে এতেই থামলেন না। খাট থেকে দু’পা পিছিয়ে আবার এগিয়ে এলেন। তার পর আবার মারতে শুরু করলেন শাশুড়িকে।

শাশুড়িকে পেটানোর সেই দৃশ্য ভিডিও করেছেন এক প্রতিবেশী। অভিযুক্ত ওই মহিলার নাম কান্তা দেবী।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তা সবার নজরে আসে। এরপরই দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। শাশুড়িকে পেটানোর অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর