আসন্ন পৌরসভা নির্বাচনে আব্দুল কাদের মির্জা নয়, নৌকার জয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।
রোববার (১০ জানুয়ারি) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
একরাম বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলব, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। আমি নৌকার জন্য কোম্পানীগঞ্জের মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।
এদিকে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌর নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, নোয়াখালীতে একরাম চৌধুরী, ফেনীতে নিজাম হাজারী ফেয়ার ভোটে জামানত পেলে, আমি হিজরত করে এ দেশ ছেড়ে চলে যাব।
বার্তাবাজার/এসজে