আনুশকা হত্যা: ২ মাস ধরে চলছিল তাদের সম্পর্ক

রাজধানীর কলাবাগান এলাকায় বন্ধুর বাসায় যাওয়ার পর মারা যাওয়া ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী আনুশকা ও অভিযুক্ত দিহানের দুই মাস ধরে সম্পর্ক চলছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমে এই তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের মধ্যে দুই মাস আগে থেকে সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বন্ধুর বাসায় বেড়াতে যাবে বলে মায়ের কাছে জানিয়ে বাসা থেকে বের হয় আনুশকা। বন্ধু দিহানের বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে আনুশকাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর