নাটোরের সিংড়ায় ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে য়য়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এসজে