আইএসআইএস’র ঘাঁটিতে ২ দিনে ১৩০ বার বিমান হামলা

সিরিয়ার একাধিক জঙ্গি ঘাঁটিতে টানা ১৩০ বার বোমা হামলা চালিয়েছে রাশিয়ার বিমান। ৪৮ ঘন্টার মাঝে চালানো এই সিরিজ হামলায় উড়ে গেছে ঘাঁটিগুলো। নিহত হয়েছে ১২ জঙ্গি।

জিনিউজের খবরে বলা হয়, আইএসআইএস’র জঙ্গিরা সিরিয়ার একাধিক সেনা ঘাঁটি নিজেদের দখলে নিয়ে গিয়েছিল। সেগুলো উদ্ধার করতেই এই বিমান হামলা।

তাদের খবরে আরও বলা হয়, টানা হামলার পরে ঘাঁটিগুলো ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে জঙ্গিরা। রুশ বিমানের সাথে সাথে সিরিয়ার সেনারাও বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে।

এর আগে সিরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সেনাদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। একটার পর একটা সেনা ঘাঁটি দখলের কারণে ক্রমশই কর্তৃত্ব বাড়ছিল তাদের। সেনাবাহিনীর দৃঢ় প্রচেষ্টায় আস্তে আস্তে আবারও বাড়তে শুরু করেছে ক্ষমতা। সৈন্যরা জঙ্গিদের হটিয়ে মরুভূমির দিকে সরিয়ে দিচ্ছিল। সেখানেও হামলা চালানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর