সিরাজদিখানে মসজিদে নামাজ পড়া নিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মসজিদে নামাজ পড়তে নিষেধ করার জেরে হামলায় আহত হয়েছে ৪ জন। রোববার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলার মোড়ে ঢালী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দানিয়াপাড়া ঢালী বাড়ি জামে মসজিদের ইমামকে নিয়ে মসজিদ কমিটির দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এ অবস্থায় কাদির ঢালী, মোতালেব ঢালী, খালেক ঢালী গংদের রশিদ ঢালী, মোস্তফা ঢালী, বিল্লাল ঢালী গংরা ঢালী বাড়ি জামে মসজিদে নামাজ পড়তে নিষেধ করে তার পরও যদি নামাজ পরতে আসে তাহলে রশি দিয়ে বেঁধে রাখার হুমকি দেয়। মোতালেব ঢালী এ কথার প্রতিবাদ করলে এক পর্যায়ে তাদের উপর হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে।

আহত মোতালেব ঢালী জানান, আমার বড় ভাইয়ে সাথে বিল্লাল ঢালীর কথা কাটাকাটি হলে আমার বড় ভাইয়ের উপর হামলা চালায় আমি বাচাতে গেলে আমাকেও হামলা করে রক্তাক্ত জখম করে।

এবিষয়ে রশিদ ঢালীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা তাদের উপর হামলা করিনি তারাই দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়।

নামাজের বিষয়ে জানতে চাইলে বলেন, কাদির ঢালী মসজিদে জমি বিক্রি করে দিয়েছে তাই তাদের মসজিদে আসতে নিষেধ করেছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর