টি-টেন লিগে খেলার অনুমতি পেলেন ৬ বাংলাদেশি ক্রিকেটার

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তাদের সবাইকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, এই ৬ ক্রিকেটারকে আমরা এনওসি দিয়েছি। তাদের সেখানে খেলতে কোনো বাঁধা নেই।

টি-টেন লিগে বাংলা টাইগার্সে খেলবেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান। দলটির আইকন হিসেবে আছেন লঙ্কান পেসার ইসুরু উদানা। পুনে ডেভিলস নিয়েছে নাসির হোসেনকে। দলটির আইকন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলিকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক এই দলের আইকন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর