টঙ্গীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

গাজীপুরের টঙ্গীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার সরকারের উদ্যোগে এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল এর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শ্রমিক নেতা মো. হিরন মিয়া, ৫৪ নং ওয়ার্ড ওলামালীগের সভাপতি আব্দুল জলিল, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার সোহেল, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা সীমান্ত খোকন, মো. রফিক, আঁধারের আলো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ স্থানীয় নেতাকর্মীরা

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর