যশোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সারাদেশের ন্যায় যশোরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকালে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে এ দিবস পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা কাজী আব্দুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, সুখের মজুমদার, কামাল হোসেন, কামরুজ্জামান চৌধুরী আলহাজ্ব ফিরোজ খান।

আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ম্ঈন উদ্দিন মিঠু, বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন জনিসহ প্রমূখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর