চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে ২৫ টি ঘর। এই ঘর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া। এসময় তিনি কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
রোববার (১০ জানুয়ারী) সকালে উপজেলার ডাঙ্গারচর এলাকায় মুজিববর্ষে শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, জেলার ত্রাণ-পুর্নবাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, উপজেলায় মোট ২৫টি গৃহ নির্মাণ করা হচ্ছে, এরই মধ্যে প্রায় ৯০ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, আমরা আশা করছি নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করবেন।
বার্তাবাজার/এসজে