‘মেধাবীর খোঁজে’ শ্লোগানকে সামনে রেখে স্বপ্নসিঁড়ি ছাত্র কল্যাণ সংঘের আয়োজনে ম্যাথ অলিম্পিয়াড ২০২১ রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোনাহাটা ব্রাইট স্টার কেজি স্কুলের সৌজন্যে অলিম্পিয়াডে ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে মোট ২০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এক ঘন্টা লিখিত পরীক্ষা শেষে বিদ্যালয় চত্বরে ফলাফল ঘোষণা করা হয়।
সোনাহাটা ব্রাইট স্টার কেজি স্কুলের পরিচালক আরিফ জিবন বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষৎ শিক্ষা জিবনের সাফল্য কামনা করেন।
সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে ধুনট সরকারী এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রধার অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।
অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,
নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক। এসময় স্বপ্নসিঁড়ি ছাত্র কল্যাণ সংঘের সভাপতি, সেক্রেটারী, স্থানীয়
বিশিষ্টজন ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে