ঘাটাইলে মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেক কাটার মধ্যদিয়ে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা ও পৌর শাখা আয়োজিত, মানবাধিকার কমিশন কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার মানধিকার কমিশনের সহসভাপতি খলিলুর রহমান তালুকদার,সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, যুগ্মসাধারণ সম্পাদক জাতীয় অনলাইন পোর্টাল টাঙ্গাইল-৩ প্রতিনিধি উত্তম কুমার আর্য্য।

আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি ওয়াহেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক লিজা বেগম,অর্থ সম্পাদক হাজী মাজাহান আলী সরকার পৌর সভাপতি শামসুল হুদা চৌধুরী,সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নাল মহিলা বিষয়ক সম্পাদক সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মিসেস রওশনারা রুবি প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর