শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ক্রেতা সাধারণের নিরাপত্তা ভাবে মার্কেট করা এবং সকল শ্রেণি-পেশার মানুষ ঈদুল ফিতর উদযাপন নির্বিঘেœ করায় নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে জেলার শ্রীবরদী উপজেলায় সম্প্রতি শিশু ধর্ষণ আশংকা জনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও জেলা সদর হাসপাতালে জখমী সনদ সরবরাহে অনিয়ম, শহরের মদের দোকানে নি¤œ মানের মদ বিক্রির বিষয়ে ব্যবস্থা গ্রহণ, শহরের অবাধে গরু বিচরণে জনভোগান্তি লাঘবে গরুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নানা বিষয়ে উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, এমওসিএস ডাঃ মোবারক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত, জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছেদুর রহমান, শেরপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১ মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর