টি-টেন লিগে খেলার অনুমতি পেলেন আফিফ-মেহেদী

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে টি-টেন লিগের তৃতীয় আসরের। টি-টেন লিগের এবারের আসরে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান।

টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই দুই তারকা। এর আগে টি-টেনে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুক্তার আলি। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন তিনি।

টি-টেনে দল পাওয়া ছয় বাংলাদেশির মধ্যে তিনজনকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাকি তিনজন হলেন- তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেন।

তাসকিন ও মোসাদ্দেক জাতীয় দলের পরিকল্পনায় থাকায় তাদের টি-টেনে খেলার সম্ভাবনা নেই। তবে নাসির জাতীয় দলের পরিকল্পনায় নেই। তাই তিনি খেলার অনুমতি পেতে পারেন। নাসিরকে দলে নিয়েছে পুনে ডেভিলস।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর