উন্নয়ন কেন্দ্রে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল কিশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ফারদীন ওরফে দুর্জয় (১৭) নামে এক বন্দি হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে যশোরের পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

এ নিয়ে বিগত তিনমাসে তিনজন বন্দি আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টাকারী ফারদীন ওরফে দুর্জয় (১৭) যশোরের পুলিশ লাইন এলাকার ফারুক হোসেনের ছেলে। সে ইমু হত্যা মামলার আসামী হয়ে গত বছরের ৩০ জুলাই থেকে আদালতের নিদের্শে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের হেফাজতে আছে।

কর্তৃপক্ষ আত্মহত্যা চেষ্টার বিষয়টি বুঝতে পেরে গুরুতর অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ঠিক কি কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছে সেটা বলা সম্ভব হচ্ছে না। সুস্থ হয়ে ফিরলে জানা যাবে।

এরা আগে গত ১৭ অক্টোবর ২০২০ বিছানার চাঁদর প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সাকিব তালুকদার (১৫), ১৯ অক্টোবর বাথরুমের দরজার সাথে ফাঁস লাগিয়ে আবির হোসেন রানা (১৩) আত্মহত্যার চেষ্টা করে, ২০ অক্টোবর সায়েম হাওলাদার গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এর আগে গত ১৩ আগস্ট বেলা ১২ টা থেকে বিকাল পর্যন্ত এই কেন্দ্রের ১৮ কিশোরকে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশে তাদের অনুগত ৮ কিশোর পৈশাচিক কায়দায় নির্যাতন করে। এ ঘটনায় অমানুষিক নির্যাতনে তিন কিশোর নিহত ও ১৫ কিশোর আহত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর