নান্দাইলে আ’লীগের আয়োজনে ম্যারাথন দৌড়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর সদরে বঙ্গবন্ধু চত্ত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। নান্দাইল উপজেলা আওয়ামী লীগ এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে।

জানা গেছে, রবিবার সকালে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা ঘুরে আবার বঙ্গবন্ধু চত্ত্বরে এসে প্রতিযোগিতা শেষ হয়। সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক সহ বিভিন্ন বয়সী ১০০ জন এই দৌড়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিরা ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দৌড় সমাপ্ত করেন।

পরে সংসদ সদস্য উপস্থিত থেকে ১০টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বার্হী অফিসার এরশাদ উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া প্রমূখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর