সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক হবে চার লেন: সচিব সফিকুল আহম্মদ

সংবর্ধনা নিতে এসে সাতক্ষীরার দক্ষিণ অঞ্চলে মানুষের আশার বানী শোনালেন দেবহাটা উপজেলার খেঁজুরবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সফিকুল আহম্মদ।

ঐতিহ্যবাহী কেবিএ কলেজ সরকারিকরণের নেপথ্যের গুরুত্বপূর্ণ কারিগর ভূমিকা রাখায় মো: সফিকুল আহম্মদ কে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সচিব তার বক্তব্যে জানান, তার একান্ত প্রচেষ্টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক ২৪ ফুটের স্থলে হবে ৩০ ফুট। অর্থাৎ উপনিত হবে ৪ লেনে। যা দক্ষিণ অঞ্চলে মানুষের জন্য বয়ে আনবে আশীর্বাদ। এ এলাকার অর্থনৈতিক পরবর্তনের সাথে সাথে মানুষ ভাগ্যের পরিবর্তন হবে।

সংবর্ধিত প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ১০ জানুয়ারি আজকের এ দিনটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার অবদানের কথা বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি পরিকল্পনা মাফিক সারাদেশের ন্যায় যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর নামের প্রতিষ্ঠানটি সরকারি হয়েছে। তবে আত্তীকরণ সহ অন্যান্য যে কাজ বাকী আছে সেগুলো এলাকার সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, আমি যার যার অবস্থান থেকে পূর্বের ন্যায় সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবো।

কিন্তু উপজেলার একমাত্র সরকারি কলেজ হিসেবে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গেছে। পাঠদানকালীন প্রতিটি মুহূর্ত যেন হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে পাঠদান সহ তাদের সাথে সে ধরনের আচরণ করার আহবান জানান। পাশাপাশি তিনি হঠাৎ এধরণের অনাড়ম্বরপূর্ণ অথচ প্রাণবন্ত অনুষ্ঠান করে তাকে সম্মান জানানোয় তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রবিবার (১০ জানুয়ারি)বেলা সাড়ে ১২ টায় সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের আইসিটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক ও রোভার স্কাউট লিডার মো: আবু তালেব’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: মোতাহার হোসেন। কলেজের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো: মইনুদ্দিন খান এবং একই বিষয়ের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন)।

কলেজের রোভার স্কাউটস সদস্য ও স্টাফদের সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুরুতে ফুল দিয়ে বরণ করে নেন সংবর্ধিত অতিথির বাল্যবন্ধু ও ভূগোল বিভাগীয় প্রধান মো: আব্দুল আজিজ। সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: আজহারুল ইসলাম।

বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মোঃ আকবর আলী। গীতা পাঠ করেন প্রভাষক প্রদিপ কুমার মন্ডল।

তিনি বিকালে নলতা শরীফ শাহী জামে মসজিদে আসরের নামাজ আদায় করে হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর মাজার শরীফ জিয়ারত ও দোয়া করেন। দোয়া পরিচালনা করেন নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মো: আব্দুর রাজ্জাক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর