নৌকার প্রার্থীর পক্ষে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

সাভার পৌর নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ গণসংযোগ ও পথসভা করেছে। রবিবার বেলা ৩টায় সাভার উপজেলা রেডিও কলোনি বাসস্টান্ড সংলগ্ন এলাকায় এই নির্বাচনী গণসংযোগ শুরু হয়ে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড বালুর মাঠ এলাকায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের হাই-কমান্ডের নির্দেশক্রমে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর দিকনির্দেশনায় সাভার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি’র পক্ষে নৌকা মার্কার সমর্থনে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

নির্বাচনী গণসংযোগটি সাভার রেডিও কলোনী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গিয়ে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড বালুর মাঠে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথসভার ভিতর দিয়ে শেষ হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ ভোটারদের কাছে আসন্ন পৌর মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি’র পক্ষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হোসাইনসহ ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল থানা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর