চরফ্যাসনে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী একজন নিহত ও অপরজন আহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে চরফ্যাসন বিআরডিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম টুলু লালমোহন উপজেলার চর উমেদ ৭নং ওয়ার্ড মোঃ মাহে আলম কুট্রির ছেলে। আহত জয় চন্দ্র দে একই এলাকার প্রদীপ চন্দ্র দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আশরাফুল ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পিছনে বসা ছিলেন জয় চন্দ্র দে। তারা চরফ্যাসন সদর থেকে শশীভূষণের উদ্দেশ্য রওয়ানা হয়। অন্যদিকে বিপরীত দিক থেকে আসা নসিমনের একটি চাকা ঘুলে যাওয়ার কারনে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে আশরাফুল ইসলাম টুলু ও অপরজন গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম টুলুকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন জানান, নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসজে