প্রস্তুতি ম্যাচে নজর উচ্ছ্বসিত শান্তর

প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।

দীর্ঘদিন পর জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগিটা উপভোগ করছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের ক্যাম্পে ফিরে উচ্ছ্বসিত এই বাঁহাতি ব্যাটসম্যান।

তিনি বলেন, অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পর আবার জাতীয় দলের ক্যাম্পে যুক্ত হয়েছি। অনেক দিন পর সবার সাথে দেখা হল এবং খুব ভালো একটা অনুশীলন হয়েছে। যদিও সর্বশেষ টুর্নামেন্টে আমরা একসাথে ছিলাম কিন্তু একসাথে ড্রেসিংরুম শেয়ার করাটা ভিন্ন অনুভূতি।

আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বিকেএসপিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ দুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শান্ত।

তিনি বলেন, এক বছর পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলবো। দুইটা টুর্নামেন্ট খেলেছি, আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা অনুশীলনে এসব নিয়ে আলাপ আলোচনা করছি। আমাদের প্রস্তুতি ম্যাচও হবে। প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো করতে পারলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর