বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সেনাবাহিনীর বরখাস্ত রিসালদার মোসলেহ উদ্দিন খান ওরফে মোসলেম উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে বাংলাদেশ সরকার।
এ ব্যপারে গত (৫ জানুয়ারি) একটা গেজেট জারি করা হলেও তা প্রকাশ করা হয় রোববার ১০ জানুয়ারি।
গতবছর ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভায় মোসলেহ উদ্দিনসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার সুপারিশ করা হয়। সেই সুপারিশ আমলে নিয়ে তাদের সনদ বাতিল করে ওই বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে কিছু সেনা সদস্যদের হাতে নির্মমভাবে সপরিবারে খুন হতে হয়। সেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামিকে ফাসির দণ্ডাদেশ দেয়া হয়। তারা এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। মোসলেহ উদ্দিন তাদের অন্যতম। তিনি বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছিলেন।
খুনি মোসলেহ উদ্দিনের বাবার নাম আবদুল হক খান। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামে। মোসলেহ উদ্দিনের সেনা গেজেট নম্বর ৬৪৩।
সনদ বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন- নরসিংদী সদরের আবুল ফজল (গেজেট-৩৭৫২, সনদ-ম-১৮৫১৫), মো. জয়নাল (গেজেট-৩৭৫৯, সনদ-ম-১৮৫১৪), কিশোরগঞ্জের করিমগঞ্জের মৃত গোলাম মোস্তফা (গেজেট-১৮৩২), গাজীপুরের কালীগঞ্জের আবদুল কাদের (সেনা গেজেট-১৭৭১৭, সনদ-৭৪৮৫৫), মরহুম মো. আবদুল মালেক (গেজেট-৬৮৯৬), কক্সবাজার উখিয়ার রুহুল আমিন (গেজেট-২৪৪), ফরিদপুরের সদরপুর উপজেলার ডা. এ গাফফার মিয়া যুদ্ধাহত (লাল মুক্তিবার্তা নং-১০৮০৬০০৫৪), মো. আলতাফ হোসেন (গেজেট-১৫২৮), কুমিল্লা চৌদ্দগ্রামের মো. ওয়াহিদুর রহমান (গেজেট-৫৯৫৬), বগুড়ার সারিয়াকান্দির মো. সামাদ আলী (গেজেট-২৯৮২, সনদ-১৯৯৯৮৫), নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁদ মোহাম্মদ (গেজেট-৬৭২), মো. ওসমান আলী (গেজেট-৭২৭), মো. জাকির হোসেন (গেজেট-৭২৮), আ. কাদের মোল্লা (গেজেট-৬৮২), আ. রহমান (গেজেট-৭০১), আ. জব্বার (গেজেট-৭০৩), সরদার মো. বয়েত রেজা (গেজেট-৭১৩, সনদ-৭২৬৪৪), মো. আ. গফুর খান (গেজেট-৬৮৪), মো. শফি উদ্দিন (গেজেট-৭১২), মো. নাজিম উদ্দিন (গেজেট-৬৭৫), মো. আ. রব (গেজেট-৫৬৪), মো. জামাত আলী (গেজেট-৬৫৯), মো. আ. সামাদ (গেজেট-৬৮৫), মো. শামসুল হক (গেজেট-৬৪১), মৃত সিরাজুল ইসলাম (গেজেট-৬৮৩), মো. আফজাল হোসেন (গেজেট-৬৮৮), মৃত আনছার আলী (গেজেট-৬৯৩), মৃত নুরুল ইসলাম (গেজেট-৬৯৬), মো. আ. আউয়াল (গেজেট-৫৪৮), মো. রফিকুল ইসলাম (গেজেট-৬৮৬),পাবনার ঈশ্বরদীর মো. তরিকুল ইসলাম (গেজেট-১০৪৬), পাবনা সদরের মো. নাসির উদ্দিন (গেজেট-৩২৫)।
এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলের মো. আব্দুল বাছেদ করিম (গেজেট-৬০৬) ও সখিপুরের মো. আ. বছির মিয়া (গেজেট-৪১৩৬), তোফাজ্জল হোসেন (গেজেট-৮৯২), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার (গেজেট-২৭৯),নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া (গেজেট-১৫৩৯), মৃত আলী আকবর (গেজেট-৪৭৫), রহমত উল্লাহ (লাল মুক্তিবার্তা নং-০১৪০২০১৬৯), মো. নাসিরুল ইসলাম খান (গেজেট-৩৫৭৯), আবদুল মাজেদ (গেজেট-৩৫৫), মনিরুল ইসলাম (গেজেট-৪৭৩),বরিশালের উজিরপুরের মো. বেলায়েত আলী বিশ্বাস (গেজেট-৪৬৯০), আবদুল মাজেদ আলী হাওলাদার (গেজেট-৪৯৭৪), মৃত মো. আ. রহিম (গেজেট-৫৩৫২), হারুন অর রশিদ (গেজেট-৫১৬১) এবং আ. রহমান সরদার (গেজেট-৫৪১০),মো. আবদুল হাকিম মোল্লা (গেজেট-৫০৩১), এছাহাক মুন্সি (গেজেট-৫০২৩), কিশোরগঞ্জের মৃত মো. মুখলেছুর রহমান (গেজেট-১৪২৪) ও মো. আজিজুল হকের (গেজেট ৩৩০৩) সনদ বাতিল করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম