রাজধানীতে এলসি, টিটি, শিপমেন্ট ও কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই পৃথিবীর যেকোনো দেশ থেকে সুলভে মালামাল আমদানি করাহয়। অনলাইন পেজে প্রতারক চক্রটি ক্লায়েন্ট যোগাতে এভাবে নিয়মিত ফাঁদ পাততো।
সহজ সরল ব্যবসায়ী কিংবা সাধারণলোকজন বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পণ্য আমদানীর জন্য তাদের সাথে যোগাযোগ করে। আমাজন, আলীবাবা, ই বে, আলী এক্সপ্রেস প্রভৃতি ই কমার্স অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ভুক্তভোগীদের বিভিন্ন বিজ্ঞাপন, প্রলোভন আর নানাছলচাতুরীমূলক কথা বিশ্বাস করিয়ে এডভান্স টাকা নিত এই প্রতারক চক্রটি।
মালামাল শিপমেন্ট হওয়ার কাগজপত্র দেখিয়েবাকী টাকাও নিয়ে নিত তারা ।টাকা পাওয়ার পর চক্রটি ভিকটিমদের পণ্য সরবরাহ না করে, ঘুরাতে থাকে, কাউকে ভয়ভীতিওদেখায় এবং অনেকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
রবিবার সিআইডির সাইবার মনিটরিং এর বিশেষ একটি টিম এমনই একপ্রতারক চক্রের দুই সদস্য-শাহ আকবর এবং জি. এম. তানভীর হোসেনকে মিরপুর ষাট ফিট এলাকা থেকে আটক করে।প্রতারণার শিকার একজন ভুক্তভোগী জানান-গত জুন মাসে থাইল্যান্ড থেকে আড়াই লাখ টাকার কসমেটিকস সামগ্রীআমদানীর অর্ডার দেয় আপসিপার নামের ভুয়া এ প্রতিষ্ঠানের কাছে।
পণ্যসামগ্রী আনার ব্যাপারে তারা ন্যূনতম কোন কাজ নাকরেই পুরো টাকাটাই তারা আত্বসাত করে এছাড়াও প্রতারণার শিকার বেশ কয়েকজন ভিকটিমের তথ্যও এবং আটককৃতদেরবিরুদ্ধে অভিযোগ করেছেন সাইবার ক্রাইমে।
সাইবার ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
বার্তাবাজার/পি