পাঁচবিবিতে কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন বর্মন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বাগজানা পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের হিন্দুপাড়ায় রঘুনাথ বর্মনের বাড়ির পাশে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপি’র খোরদ্দা গ্রামের নবদীপ বর্মনের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, শনিবার রাত ৮ টার পর থেকে ওই কিশোর বাড়ি থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি পরিবার। রবিবার দুপুরে প্রতিবেশী এক মহিলা বাঁশঝাড়ে পাতা নিতে গিয়ে মরদেহটি দেখে চিৎকার করে। তখন স্থানীয়রা ছুটে এসে জানা যায় মরদেহটি সনাতনের।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর