তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে উইন্ডিজ টেস্ট অধিনায়ক দায়িত্ব পালন করবেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
ভারপ্রাপ্ত অধিনায়ক জানিয়ে দিলেন, বাংলাদেশে এটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ সফরে মোটামুটি কম শক্তির দল নিয়েও ওয়েস্ট ইন্ডিজ ভালো করবে বলেই বিশ্বাস ব্র্যাথওয়েটের।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে কঠিন সিরিজ হবে। তবে আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা সিরিজে খুব ভালো করব।
তিনি আরও বলেন, আমাদের স্কোয়াডে বেশ কয়েকজন নতুন সদস্য আছে। তারা নতুন কন্ডিশনে খেলবে। তবে তাদের ট্যালেন্ট আছে, তারা ভালো খেলার জন্য প্রস্তুত।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ব্র্যাথওয়েট। ৮ ম্যাচের ১৫ ইনিংসে ব্যাট করে ২ হাফসেঞ্চুরি ও ৩ সেঞ্চুরিতে ৬৬৮ রান করেছেন ব্র্যাথওয়েট।
বার্তাবাজার/এস.জি