ভোলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ভোলায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর- সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। আলোচনা সভায় সভাপত্বিত করেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ।

এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ হাসান মিয়া প্রমুখ।

এসময় তিনি বলেন, ১০ জানুয়ারী আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বিজয়ের পরিপূর্ণতা লাভ করি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামীলীগের এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। পরে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে ভোলা শহর প্রদক্ষিন করে। এসময় ভোলা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর