শেরপুরে পৌর নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও নেতা-কর্মীরা

আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন নেতা-কর্মী ও প্রার্থীরা। পুরো শেরপুর পৌর শহর ছেয়ে গেছে প্রচারণী পোস্টারে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে বগুড়া শেরপুর পৌর শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও নেতা-কর্মীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুমহীন চোখে চলছে প্রার্থী ও নেতা-কর্মীদের এই প্রচারণা।

শহরের অলিগলির চায়ের দোকানগুলো এখন রাজনৈতিক আলাপে মুখরিত। চলছে নির্বাচনী মিটিং, মিছিল ও মাইকিং। পুরো শহর জুড়ে একটা থৈ থৈ অবস্থা বিরাজ করছে। ৯টি ওয়ার্ড মিলে এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭ শত ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪ শত ১৫ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৩ শত ৩৯ জন। শেরপুর পৌর সভায় এবার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ৪জন প্রার্থী। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সাত্তার, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আলহাজ্ব এমরান কামাল খান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন বিএনপি’র সাবেক উপজেলা আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম খোকা।

৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিভিন্ন দলের ৩৬জন প্রার্থী। এছাড়া ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন বিভিন্ন দলের ১০জন প্রার্থী।

৯টি ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দলীয় ভোটারদের বাইরে সাধারণ ভোটারদের একটাই কথা, দল বুঝি না, পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন মেয়র ও কাউন্সিলর চায় ভোটাররা। মেয়র পদে ৪ জন প্রার্থী থাকলেও ভোট লড়াই হবে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। কেউ যেন কাউকে ছাড়িয়ে যেতে পারছে না। হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই বোঝা যাচ্ছে ভোটারদের সাথে কথা বলে। নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের নির্বাচনী ৩টি অফিসে রাতের আঁধারে দূবৃত্তদের অগ্নি সংযোগ এর ঘটনা ছাড়া আর কোন সহিংস ঘটনা ঘটেনি এখনো। প্রার্থীরা নিজেদের মতো করেই ভোট প্রার্থনা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুনের সাথে নির্বাচন নিয়ে কথা বললে তিনি জানান, সুষ্টু নির্বাচনের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আইন সৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর