ধোবাউড়ায় ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৩০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ নামে ১ জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।

আটককৃত ব্যাক্তি উপজেলার গামারিতলা ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের মহর আলীর ছেলে মোহাম্মাদ আলী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়ার নেতৃত্বে এস আই আবুল হাসনাত ও সংগীয় ফোর্স নিয়ে রবিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার কলসিন্দুর বাজার থেকে ৩০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ আলী কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি কে মাদক দ্রব্য আইনে রবিবার দুপুর ১ টায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়া।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর