ডিমলায় যুবদলের কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালিত

কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদকের অকাল মৃত্যুতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিমলা উপজেলা শাখার আয়োজনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের অকাল মৃত্যুতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ডিমলা উপজেলা যুবদল কালো ব্যাজ ধারণ কর্মসুচী পালন করেছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সভাপতি গোলাম রাব্বানী প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক সইদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ন আহবায়ক সোহাগ খান লোহানী, আইয়ুব আলী প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর