গণ মানুষের দৈনিক রজত রেখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুন্সীগঞ্জের বিক্রমপুরের গণ মানুষের দৈনিক রজত রেখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে স্থানীয় দৈনিক রজতরেখা পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ।

বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোহাম্মদ আজারুল ইসলাম। এসময় আরো ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর