সিডনি টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় বর্ণবাদের শিকার হন ভারতীয় দলের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। আজ চতুর্থ দিনও বর্ণবাদের শিকার হয়েছেন সিরাজ।
চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে থাকেন কয়েক জন দর্শক। সিরাজ বিষয়টি অধিনায়ক আজিঙ্কা রাহানেকে জানান। এরপর রাহানে মাঠে থাকা আম্পায়ারদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন।
পরবর্তীতে সিরাজ ও রাহানের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হয়েছে। তারা সেই দিকের দর্শকদের দেখিয়ে দেন। এরপর পুলিশ সেই দর্শকদের মাঠ থেকে বের করে দেন।
তৃতীয় দিনও একই অভিযোগ উঠেছিল। সিরাজ ও বুমরাহর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে ভারতীয় বোর্ড লিখিত ভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অভিযোগ জানায়। আজ আবারো একই ঘটনা ঘটলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।
বার্তাবাজার/এস.জি