দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১০৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ সংখ্যাটি ছিল ২২। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৭৮১ জন।

২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৬৯২ জন। দেশে মোট করোনা শনাক্ত হল ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জনের।

রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর