একাত্তর টিভি কর্তৃপক্ষকে আদালতে হাজিরের নির্দেশ

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পলাতক থাকা অবস্থায় তার বক্তব্য টকশোতে প্রচার করার বিষয়ে একাত্তর টিভি কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট। একাত্তর টিভি কতৃপক্ষকে আগামী ১৭ জানুয়ারি উক্ত বিষয়ে আদালতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) এই আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এসময় আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান। এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে পিকে হালদারের সাক্ষাৎকারের সিডি হাইকোর্টে দাখিল করেন একাত্তর টিভি কর্তৃপক্ষ।

গতবছর ৩০ ডিসেম্বর পলাতক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সাক্ষাৎকারের ভিডিও সিডি একাত্তর টিভির কাছে তলব করেন হাইকো

দুদুকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ২৮ ডিসেম্বর রাতে একজন পলাতক আসামীর সাক্ষাৎকার ও তাকে টকশোতে লাইভে আনা কতটা যুক্তিসংগত জানতে চান আইনজীবী খুরশিদ আলম। তিনি বলেন পলাতক আসামির প্রশান্ত কুমারের সাথে আমাকে লাইভে ডাকা হয়েছিল কিন্তু আমি তাকে দেখেই ওই লাইভ থেকে লিভ নেই। আমি তো পলাতক কোন আসামির সঙ্গে টকশো করতে পারি না। ১ম কথা হলো, পিকে হালদার পলাতক, আর ২য় হলো তার বিষয়ে এই আদালতে একটা সুয়োমোটো মামলা বিচারাধীন। এ অবস্থায় তার প্রচারিত সাক্ষাৎকারে কী আছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই আদালত সেই ভিডিও সাক্ষাৎকার তলব করে দেখতে পারেন।

এরপরে আদালত পিকে হালদারসহ সকল দণ্ড প্রাপ্ত পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন। এবং পিকে হালদারের সাক্ষাৎকার তলব করেন।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তার নামে মামলা হয় কিন্তু তিনি এখনও পলাতক রয়েছেন। পরে গতবছরের ১৯ জানুয়ারি এক আদেশে প্রশান্ত কুমার হালদারসহ সংশ্লিষ্ট ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর