অতি ভারি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভুমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে অন্তত আরো ১৮ জন।
রোববার (১০ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি) খবরটি নিশ্চিত করেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি গণমাধ্যমকে বলেছেন, প্রবল বৃষ্টিপাতে ফলে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। আর এতেই বেশ কয়েকজন নাগরিক নিহত হন।
বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। এতে জনদুর্ভোগ চরম পর্যায়ে। ইতোমধ্যে কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি দিয়ে এসব সমস্যা মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। আটকেপড়াদের দ্রুত উদ্ধার কাজ চলছে।
এদিকে শনিবার (৯ জানুয়রি) দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬২ জন যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এরই মধ্যে দেশটিতে এমন ঘটনার খবর পাওয়া গেল।
বার্তাবাজার/ই.এইচ.এম