সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক সহযোগীকেও আটক করা হয়েছে।

এর আগে ভোরে উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্পের সীমান্তে ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- কুচবিহার জেলার শীতলখুচি থানার গিতলদহ গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর পুত্র জয়নাল (৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের সহায়তাকারী রেজাউল করিম (২৫)। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামে।

পুলিশ ও বিজিবি জানায়, ভোরে ভারতীয় সীমান্তের উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় তারা ঘোরাফেরা করছিল। পরে তাদের সন্দেহ হলে বিওপি’র সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিপি জোয়ানরা তাদের আটক করে। আটক করে জিজ্ঞাসা করলে ভারতীয় নাগরিক পরিচয় দেয়। পরে রোববার সকালে হাতীবান্ধা থানায় সোপর্দ করেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বার্তা বাজারকে সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে আটক করা হয়েছে। বিকেলে ৪ ভারতীয় নাগরিক ও এক সহযোগীকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে। তাদের নামে একটি মামলা দিয়েছেন বিজিবি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর