কুড়িগ্রামের উলিপুরে রবিবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল রফিক এর সঞ্চালনায় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, আসন্ন উলিপুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মামুন সরকার মিঠু।
এছাড়াও আ.লীগ নেতা শাহিনুর আলম, জিয়াদুল ইসলাম,সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি