গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের সীমাহীন দূর্নীতি, অনিয়ম ও সেচপাম্প মালিকদের উপর হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ বসতবাড়ীর অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিকরা।
আজ দুপুরে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্দ্যোগে শহরের গোরস্থান মোড় এলাকায় সামনে ১ ঘন্টাব্যাপী সমাবেশ পালন করে তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও বিদ্যুৎ আন্দোলনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প সমিতির সভাপতি মাসুদার রহমান মাসুদ, আশাদুজ্জামান শাহীন প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে এসব দাবী পুরন না হলে আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।
বার্তাবাজার/পি