অবৈধ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর শহর বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পন্ড হয়েছে।
রবিবার সকালে শহরের কোর্ট চত্বর এলাকায় শহর বিএনপির আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শান্তিপূর্নভাবে মানববন্ধন চলাকালে পুলিশ বাধা প্রদান করে এবং ব্যানার নিয়ে গিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশি বাধার মুখে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, জেলা যুবদলের সাবেক সভাপতি এ কে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সহ-সভাপতি ও সাবেক ভিপি এম এম ইউসুফ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর যুবদলের সাধারন সম্পাদক রেজয়ান বিশ্বাস তরুন।এসময় বক্তরা অবিলম্বে অবৈধ নির্বাচর কমিশনের পদত্যাগ ও পুনরায় নির্বাচনের দাবী করেন।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার শিথিল,সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব,যুবনেতা আব্দুল আল ফারুখ রুবেল, জিয়া সাইবার ফোর্সের সভাপাত অনিক খান জিতুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ।
বার্তাবাজার/পি