সিডনি টেস্টে ভারতকে পাহাড়সম রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে জিততে ভারতকে করতে হবে ৪০৭ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৩৮ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ২৪৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। ৯৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন ক্যামেরুন গ্রিন। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। এছাড়াও মার্নাস লাবুশানে ৭৩ রান করেন। অধিনায়ক টিম পেইন ৩৯ রানে অপরাজিত ছিলেন।
ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ও নভদ্বীপ সাইনি ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ ১টি করে উইকেট পেয়েছেন।
৪০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে এগিয়ে যাচ্ছিল ভারত। তবে দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ৩১ রানে হ্যাজেলউডের ব্যাটে পেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন গিল।
অন্যদিকে রোহিত ফিরেন ৫২ রান করে। তাকে সাঝঘরে পাঠান কামিন্স। শেষ দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩০৯ রান। ও অস্ট্রেলিয়ার প্রয়োজন ৮ উইকেট।
ম্যাচ জিততে ইতিহাস গড়তে হবে ভারতকে। সিডনিতে এখন পর্যন্ত বড় রান টপকে জয়ের রেকর্ড নেই সফরকারী দলের। এই ম্যাচ জিততে হলে সেই ইতিহাস নতুন করে গড়তে হবে ভারতকে।
বার্তাবাজার/এস.জি