শেখ হাসিনার নেতৃত্বে দেশ ঈর্ষণীয় উন্নয়ন করছে: কাদের

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন করে সাফল্যের চূড়ায় অবস্থান করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশে স্বাধীনতার বিজয়কে সুসংহত করার লক্ষ্যে প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি। এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই আমাদের একমাত্র লক্ষ্য। এই অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তনের বিষয়ে ওবায়দুল বলেন, জাতির পিতা দেশে ফেরার মাধ্যমে দেশের স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপে রূপ নিয়েছিল। তিনি দেশে ফিরেই দেশের ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেছিল। রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রের কাঠামো কী হবে, বাংলাদেশ কীভাবে চলবে, এসবকিছুরই স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর