ঘরে ঢুকে বুদ্ধিপ্রতিবন্ধি গৃহবধূকে গণধর্ষণ, ৪ যুবক কারাগারে

কুমিল্লার হোমনায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চার যুবককে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গণধর্ষণ ঘটনার দশ দিন পর বিশ্বস্ত সূত্রে জানতে পেরে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিমের তাঁর নেতৃত্বে ভিকটিমকে উদ্ধার এবং ধর্ষণকাণ্ডে জড়িত চার যুবককে গ্রেফতার করা হয়।

গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার আসাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামে ভিকটিমের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। চার ধর্ষণ কারীর বিরুদ্ধে ভিকটিমের স্বামী মো.শফিক শনিবার হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ধর্ষণ কারীর হলো, উপজেলার চারকুরিয়া গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মো. বাদশা (২৫) ও মৃত মজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (১৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২০ইং মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হোমনা উপজেলার চারকুড়িয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে দিন মজুর শফিক মিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে চার জন্য মিলে কৌশলে ঘরে ঢুকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

পরে সিনিয়র পুলিশ সুপার (এএসপি সার্কেল হোমনা) মো. ফজলুল করিমের নেতৃত্বে সংগীয় ফোর্সদের নিয়ে গভীররাতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আজ কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হোমনা সার্কেল এএসপি) মো. ফজলুল করিম জানান, আপনারা পরিচয় গোপন রেখে তথ্য দিন, নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন, তিনি সকল এলাকাবাসীরও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর