১৩ই জানুয়ারি এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগ গঠন

সিলেট এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি ঠিক করেছে আদালত।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানোর আবেদন করেন। তার প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, সাারা দেশ আলোড়ন সৃষ্টিকারী মামলায় আজ অভিযোগ গঠনের কথা থাকলেও আসামিপক্ষ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী আসামির জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

প্রসঙ্গত,গতবছর ২৫ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মতো জঘণ্য ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর