দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত জবাব দেওয়া ঠিক নয়: তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগের প্রতিক্রিয়া ব্যক্ত করে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন কেউ যদি তার ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কিছু বলে থাকেন, সেটার জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেয়াটা সঠিক বলে মনে করি না।

রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, যদি কেউ ঘুষ গ্রহণ করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে,ঋণ দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে। এসকল কাজ করলে দুর্নীতি হয়। তাছাড়া যে সকল অভিযোগ করা হয়েছে সেগুলো কোন বস্তুনিষ্ট বক্তব্যের মধ্যে পড়ে না।

এসময় তিনি আরো বলেন, তার করা কোন অভিযোগই সত্য নয়। তার ব্যক্তিগত অভিমতে সে যা খুশি বলতে পারে এতে কোনো গুরত্ব বহন করে না। এসব কথার বাস্তবিক কোন ভিত্তি নেই।

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মেয়র তাপস বলেন, জাতির পিতা দেশে ফিরে না এলে স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ পেত না। তাই বাঙালি জাতির কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর