কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে লিপ্ত হয়। এ ঘটনায় নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়। আহত হয় অন্তত আরো ১০ জন।
রোববার (১০ জানুয়ারি) ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ খবর নিশ্চিত করে।
নিহত নুর হাকিম টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের ২১ নাম্বার ক্যাম্পের সি-ব্লকে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এমতবস্তায় তারা দুই পক্ষ রোববার ভোরে গোলাগুলিতে জড়িয়ে পড়লে নুর হাকিম নিহত হয়।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, দুইপক্ষের গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং একজনের মরদেহ উদ্ধার করি। তবে তার শরীরে কোনো গুলির চিহ্ন পায়নি। হয়তো পালিয়ে যাওয়ার পথে কোন একটা বড় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। আহত আরও ১০ রোহিঙ্গাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম