বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার শঙ্কা

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলার আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

বিভিন্ন বিশ্লেষকরা তাদের বিশ্লেষণে বলেন, ট্রাম্প সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন মাধ্যমে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। তারা কংগ্রেস অধিবেশনে হামলার পর থেকে নিজেদের আরো শক্তিশালী ভাবতে শুরু করেছে। যদিও ট্রাম্প সমর্থকদের জন্য নিজের ফেসবুক, টুইটার অক্যাউন্ট হারাতে হয়েছে।

এদিকে ট্রাম্প সমর্থকদের সকল ধরণের অভিযোগ প্রত্যাখান করে কংগ্রেস অধিবেশন থেকে আইনগত ভাবে জো বাইডেনের জয় নিশ্চিত করেছে দেশটির আইন প্রণেতারা।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কংগ্রেস অধিবেশনে সন্ত্রাসী হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। নজিরবিহীন তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। এ ঘটনার জন্য বিশ্ব নেতাদের কাছে নিন্দার মুখে পড়তে হয় দেশটিকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর