ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল

২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে একটি বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছায়।

করোনা আশঙ্কা ও ব্যক্তিগত কারণে নিয়মিত দলের অনেক ক্রিকেটারই নেই ওয়ানডে ও টেস্ট সিরিজে। মহামারীকালে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সিরিজ, বাংলাদেশের প্রথম। ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন জেসন মোহাম্মদ।

আপাতত ৩ দফায় করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সফরকারীদের। রোববার হবে প্রথম পরীক্ষা, ২য় পরীক্ষা হবে তৃতীয় দিনে। ৭ম দিনে হবে তৃতীয় পরীক্ষা। প্রথম ৩ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবিয়ানদের। পরের ৪ দিন নিজেরা নিজেরা অনুশীলন করতে পারবেন। ৮ম দিন থেকে পাবেন স্থানীয় নেট বোলার।

এদিকে, রোববার সকাল ১০টা থেকেই শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। ১ম দিনেই যোগ দিয়েছেন হেডকোচসহ অন্যান্যরা। নতুন ব্যাটিং কোচ জন লুইসের কোয়ারেন্টিন শিথিল হবার বিষয়টা নিশ্চিত হয়নি এখনো। ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা ১৬ই জানুয়ারি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর