শ্রীপুরে কার্টন তৈরির কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুরে কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১০ জানুয়ারি) শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত কারখানায় এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস কতৃক জানা যায়, শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় টিনশেড ভবনে কার্টন তৈরির কারখানা ছিল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান ও আগুন নেভাতে কাজ শুরু করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত হয় কার্টন তৈরির মেশিন থেকে। মেশিন ওভারলোড হয়ে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কারখানার কার্টন ও মেশিন পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর